ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফের দুই দিনের রিমান্ডে শাহরিয়ার কবির

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহাবুল ইসলাম রোববার (অক্টোবর) শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আলী হায়দার দুই দিন রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।


গত ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ছাত্র আন্দোলনের সময় কাজের মেয়ে লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৩ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। রফিকুল ইসলাম নিহতের মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই অংশগ্রহণ করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হন রফিকুল।


পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৯ জুলাই আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়। নিহতের স্ত্রী অনেক খোঁজাখুঁজির পর ছবি দেখে স্বামীর কবরস্থানের সন্ধান পান।


এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑